গরমে ঘামলে আরাম পাওয়ার উপায় এখন সবার জানা। এসি-র বোতাম ঘুরিয়ে নিলেই হলো। আবার জুবু থুবু শীতে রুম হিটার চালিয়ে নিলেই হু হু করে কাঁপতে হয় না ঠাণ্ডায়। কোথায় এগিয়ে গেছে প্রযুক্তি! তবে দিনের পর দিন বৃষ্টি নেই, একটু টিপ টিপ বা ঝমঝম শব্দ শোনার জন্য মনটা ব্যাকুল, অমনি ঘরের বাইরে পা রাখতেই ভিজে একশা! কী ভাবে হলো? কেন, মুস্কিল আসান তো আছেই, প্রযুক্তি! দুবাইয়ে সম্প্রতি এরকম প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টি তৈরি করা হচ্ছে।
আভাওয়ার পূর্বাভাস তো বলেই দিচ্ছে সামনের কয়েকটা দিন কীরকম থাকবে, তাপমাত্রা, কতোটা মেঘ থাকবে আকাশে। আবহাওয়াবিদরা সে'সব বুঝে দিব্যি ড্রোন পাঠিয়ে দিচ্ছেন মেঘে। আর মেঘ থেকে ইলেকট্রিক চার্জ বেরোতে শুরু করলেই ক্রমশ বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই পদ্ধতিকে বলে ক্লাউড সিডিং। কী আজব ব্যাপার বলুন তো! মেঘ বৃষ্টিও এখন মানুষের নিয়ন্ত্রণে!
এইভাবেই এখন ভিজছে দুবাইয়ের রাস্তা ঘাট। কারণ সেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ৪ ইঞ্চি!।