মাসদুয়েকের ব্যবধানে উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক বিপর্যয়। জোশীমঠের কাছে ভারত-চিন সীমান্তের সুমনা এলাকায় হিমবাহে ধস। এখনও পর্যন্ত ৮টি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৮৪ জনকে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসের কারণে অবরুদ্ধ ভাপকুণ্ড থেকে সুমনা যাওয়ার রাস্তা। চামোলি জেলার ওই এলাকায় গত ৫ দিন ধরেই ভারী তুষারপাত হচ্ছিল। শুক্রবার তার জেরেই বর্ডার রোড অর্গানাইজেশনের ক্যাম্পের কাছে হিমবাহে ধস নামে। আটকে পড়েন শতাধিক জওয়ান ও কয়েকজন শ্রমিক। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের সঙ্গে ফোনে কথা বলে কেন্দ্রের তরফে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।