উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যেই ৪৫ জন ভারতীয়কে(INDIAN) কাবুল(KABUL) থেকে উদ্ধার করে নয়া দিল্লিতে ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে আফগানিস্তানের দূতাবাসের কর্মীরা রয়েছেন। আগামী সময় আরও বহু ভারতবাসীকে এয়ারলিফট করার পরিকল্পনা বায়ুসেনার রয়েছে বলেও খবর।
ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে বলা হয়েছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সবাইকে যাতে সুরক্ষিত অবস্থায় বের করে আনা সেই বিষয়টির উপরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সুরক্ষিতভাবে যাতে ভারতীয়দের ফেরানো যায় সেই উদ্দেশ্যে সোমবার দুপুরে ভারতীয় বায়ুসেনার(AIR FORCE) সি-১৭ গ্লোবমাস্টার কাবুল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাথমিকভাবে যদিও মনে করা হচ্ছিল, অন্ততপক্ষে ৩০০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হতে পারে। তবে শেষ পর্যন্ত ৪৫ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা সম্ভব হয়।