LIFE STYLE: সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে নয়া তথ্য। জানানো হয়েছে, নিয়মিত ব্যায়াম করলে ৬০ শতাংশ উদ্বেগের ঝুঁকি হ্রাস পায়। এই গুরুত্বপূর্ণ গবেষণাটি ফ্রন্টিয়ার্স ইন সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত হয়েছে।
আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির উপায়গুলির মধ্যে অন্যতম হল শরীরচর্চা। তা সে হাঁটাই হোক বা দলগতভাবে খেলাই হোক। সুস্থ থাকতে এই বিশেষ পদক্ষেপ ভবিষ্যতের জন্য অনেক সমস্যা প্রতিরোধ করতে সক্ষম।
উদ্বেগজনিত ব্যাধি, সাধারণত একজন ব্যক্তির জীবনের প্রথম দিকে এই রোগের সম্ভাবনা বিকাশ লাভ করে। বিশ্বের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ এই অদ্ভূত রোগে আক্রান্ত। প্রসঙ্গত, সমীক্ষায় জানা গিয়েছে, পুরুষদের তুলনা. মহিলাদের মধ্যে দ্বিগুণ এই প্রবণতা লক্ষ্য করা যায়।