MADECAL NEWS: কখনও চোঁয়া ঢেকুর, কখনও বা গলা-বুক জ্বালা করছে আবার কখনও পেট ব্যথা। এ সবই গ্যাসের সমস্যার লক্ষণ। শীত কাল হলে যেন গ্যাসের সমস্যা আরও বেশি করে আঁকড়ে ধরে। কেউ কেউ তো সারাবছরই গ্যাসের সমস্যায় ভুগছেন।
মুঠো মুঠো ওষুধ খেয়েও কোনও প্রতিকার পাচ্ছেন না। উল্টে আপনার অজান্তেই শরীরে বাসা বাধছে হাজারটা রোগ-যন্ত্রনা।
তাই এ বার ওষুধকে দূরে রাখুন, গ্যাসের সমস্যাকে বলুন বাই বাই।কলা খেতে আমরা সকলেই কমবেশী ভালবাসি। তবে গ্যাসের সমস্যায় এর বিকল্প হয়না। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা প্রাকৃতিক অ্যান্টাসিড। অ্যাসিড রিফ্লাক্সের বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা করে কলা খান খালি পেটে। কিছুদিনের মধ্যেই আপনি উপকার পাবেন।
তবে ১-২ টো কলা ঠিক আছে। কোনও কিছুই বেশি খাওয়া উচিৎ নয়।তুলসী পাতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই।
তুলসী পাতা পাকস্থলীতে শ্লেষ্মার মতন পদার্থ উৎপাদনে সাহায্য অরে। সকালে উঠে আপনি চা খান তো! ওই চায়ের মধ্যে কয়েকটা তুলসী পাতা ফেলে দিন। চায়ের সঙ্গে ফুটতে দিন, খালি পেটে সেই চা খান, এতে চায়ের স্বাদ হবে দারুণ। আর আপনিও গ্যাসের ব্যথা থেকে মুক্তি পাবেন চটজলদি।
কারোর যদি সকালে চা খাওয়ার অভ্যেস না থাকে তাহলে তিনি হালকা গরম জলে তুলসী পাতা দিয়ে খেতে পারেন।মুহূর্তেই আপনার গ্যাসের ব্যথা কমাতে পারে মৌরি।
খাওয়ার পরে মৌরি চিবিয়ে খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকেনা। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে জলে মৌরি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খালি পেটে খান। কিংবা গরম জলে মৌরির সঙ্গে কয়েকটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন।
এইভাবেও গ্যাসের সমস্যা থেকে রেহাই মিলবে।