দোল খেলতে যাওয়ার মুখে সানস্ক্রিন মাখতে কখনওই ভুলবেন না। কারণ রোদ ও রং যাতে ত্বকের বেশি ক্ষতি করতে না পারে তার জন্য সিলিকন যুক্ত সানস্ক্রিন মাখা বাধ্যতামূলক। এমনই পরামর্শ দিয়েছেন চিকিৎসক কিরণ শেঠি। দোলের দিন ৩০ বা তার বেশি এসপিএফ যুক্ত সম্পূর্ণ মিনারেল সানস্ক্রিন ব্লক ব্যবহার করুন। বেশ মোটা করে মুখ, গলা ও হাতে মেখে নিন। তারপর মনের আনন্দে খেলুন দোল।