Stan Swamy death : স্ট্যান স্বামীর মৃত্যুতে একযোগে প্রধানমন্ত্রীকে বিরোধীদের চিঠি

Updated : Jul 07, 2021 08:04
|
Editorji News Desk

 প্রবীণ সমাজকর্মী তথা জেসুইট ফাদার স্ট্যান স্বামীর মৃত্যুর ঘটনায় একযোগে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেন বিরোধী দলগুলির নেতানেত্রীরা। সেই চিঠিতে তাঁরা UAPA আইনের কড়া সমালোচনা করেছেন। পাশাপাশি, স্ট্যান স্বামীকে ভুয়ো মামলা ফাঁসানোর অভিযোগও তুলেছেন৷
 রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই চিঠি দিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, এনসিপি প্রধান শরদ পওয়ার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তেজস্বী যাদবরা৷ চিঠিতে সই করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সিপিআই জেডিএস-এর মতো দলগুলির শীর্ষ নেতারাও।
 ভীমা কোরেগাঁও মামলায় ধৃত স্র্যান স্বামীর পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। সোমবার তাঁর মৃত্যুর পরেই দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ।
 মঙ্গলবার প্রবীণ এই সমাজকর্মীর মৃত্যুু নিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্র। দেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, আইনানুগ ভাবেই পাদ্রি স্ট্যান স্বামীকে গ্রেফতার করে এনআইএ। এমন কিছু গুরুতর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে, যে আদালতের পক্ষে জামিন মঞ্জুর করা সম্ভব হয়নি।

oppositionUAPA ActStan Swamy

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক