কর্মব্যস্ত জীবনে নিজেকে সুস্থ রাখতে কী খাবার খাচ্ছেন সেটা অত্যন্ত জরুরি। বিশেষ করে এখন প্রায় সব ঘরেই পেটের রোগ।
Oil out: বদহজম, অম্বল কিম্বা গ্যাসের সমস্যা। যখন তখন ফাস্ট ফুড খেয়ে পেটের দফারফা। এরওপর যদি খাবারের ওপরে টলটলে তেল ভাসতে থাকে, তাহলে পেটের গন্ডগোল ঠেকায় কে? কিন্তুু মশালাদার রান্নায় মেশা বাড়তি তেল চাইলে আপনি বের করে নিতে পারেন দারুন এক কৌশলে।
অনেকেই জানেন না এই গুপ্তবিদ্যা। এবার তাহলে জেনে নিন কী সেই গুপ্ত বিদ্যা। মাংসের ঝোল বা তরকারির ওপর ভাসতে থাকা তেলকে যদি বের করে নিতে চান তারজন্য রয়েছে খুব সহজ একটা পদ্ধতি।
তেলে ভাসা ঝোলের পর একটি বরফের টুকরো রাখুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেল জমে চর্বির চাদরে পরিনত হয়েছে। এবার সাবধানে ওই তেলের আস্তরনটি চেঁছে ফেলে দিন। ব্যাস থোল থেকে বাড়তি তেল গায়েব।
এখন আপনার এই মাংয়ের ঝোলও একেবারে হেলদি। একবার এই দাওয়াই পরখ করে দেখুন না কেমন হয়।