Walking: নিয়ম করে কতোটা হাঁটলে সুস্থ জীবনের চাবিকাঠি থাকবে আপনার হাতে, জানেন?

Updated : Sep 14, 2021 15:13
|
Editorji News Desk

ওয়ার্ক ফ্রম হোম মানসিক চাপ তৈরি করছে? তার উপর শরীরটাও ঠিক ভাল নেই, কিছুতেই মিলছে না স্বস্তি? কোনও চিন্তা না করে হাঁটতে শুরু করুন। একদম নিয়ম করে দু’বেলা হাঁটুন। কতটা হাঁটলে আপনার শরীর ভালো থাকবে, সেই কথাই ভাবছেন দিনরাত? আশেপাশের কাউকে নিশ্চয়ই শুনেছেন দিনে ১০ হাজার স্টেপ হাঁটতে। বেশ তো। সাম্প্রতিক গবেষণা বলছে, দিনে অন্তত হাজার সাতেক স্টেপ হাঁটলে, তা শরীরের জন্য ভালো। জামা নেটওয়র্ক ওপেন জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফল একটা স্পষ্ট কথা বলেছে। হাঁটলে নানা মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। 

১১ বছর ধরে সাদা এবং কালো চামড়ার মধ্যবয়স্ক মহিলা এবং পুরুষের ওপর চালানো গবেষণা কিন্তু বলছে কত স্টেপ হাঁটলেন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আগের দিনের চেয়ে একটু বেশি হাঁটলেন কিনা। 

জিম কিমবা অত্যাধুনিক যন্ত্র নয়, শরীর ভালো রাখতে নিয়মিত হাঁটাটুকুই প্রয়োজন। কতটা হাঁটলেন সেই হিসেব আজকাল খুব সহজেই রাখা যায় স্মার্টফোনের নানা অ্যাপে। 

 

LifestlyeWalking

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ