Kangana Ranaut: থালাইভি মুক্তির দিন ঘোষণা করলেন কঙ্গনা নিজেই

Updated : Aug 24, 2021 17:01
|
Editorji News Desk

কোনো না কোনও কারণে খবরের শিরোনামে তিনি থাকবেনই। তা সে নতুন কোনও ছবির চর্চা প্রসঙ্গেই হোক বা, বিতর্কের সুবাদে। এবার তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন নিয়ে তৈরি ছবি থালাইভি-র মুক্তির দিন ঘোষণা করলেন কঙ্গনা রানাউত। বায়োপিকে ডাকসাইটে রাজনীতিকের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যে অভিনেত্রী ভীষণভাবে আপ্লুত, তা বলাই বাহুল্য।

অতিমারীর কোপে ছবির রিলিজ পিছিয়েছে। এরপরই প্রযোজনা সংস্থার তরফে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কবে মুক্তি পাচ্ছে কঙ্গনার বহু প্রতীক্ষিত এই সিনেমা? সেই অপেক্ষাতেই ছিলেন সিনেদর্শকরা। এবার অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে জানালেন সেকথা। আগামী ১০ই সেপ্টেম্বর ভারতব্যাপী মুক্তি পাচ্ছে ‘থালাইভি’।

কঙ্গনা ছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রন-এর (এমজিআর) ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অরবিন্দ স্বামীকে। কেভি বিজয়েন্দ্র প্রসাদ লিখেছেন চিত্রনাট্য। আর ‘থালাইভি’ পরিচালনা করেছেন এএল বিজয়।

KanganaKangana RanautJayalalithabollywood

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ