দেশে ভয়াবহ আকার নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর জন্য নির্বাচন কমিশনকে দায়ি করল মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জির নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত। কারণ করোনাবিধি না মেনে রাজনৈতিক দলগুলির প্রচার না আটকে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে কমিশন। তবে সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোটগণনা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট। কীভাবে করোনাবিধি মেনে গণনা হবে তা ৩০ এপ্রিলের মধ্যে হলফনামা দিয়ে কমিশনকে জানাতে নির্দেশ হাইকোর্টের।