Dengue Update: করোনার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু

Updated : Sep 21, 2021 18:16
|
Editorji News Desk

মহামারী করোনার মধ্যে নতুন করে হানা দিচ্ছে ডেঙ্গু। কোভিড একটু নিয়ন্ত্রণে আসলেও এখন বিভিন্ন রাজ্যে থাবা বসাচ্ছে ডেঙ্গু। আর দেশের মধ্যে ডেঙ্গুতে সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য উত্তরপ্রদেশ। ICMR সমীক্ষায় জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নির্দিষ্ট কিছু জেলায় D2 স্ট্রেন দেখা যাচ্ছে। এখানে অধিকাংশ বাচ্চা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু বিশেষজ্ঞদের মতে এই D2 স্ট্রেন সবথেকে বেশি ভাইরাল ও বিপদজ্জনক।

কীভাবে সংক্রমিত হয় ডেঙ্গু! বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু আসলে Aedes প্রজাতি মশার কামড়ে হয়। জিকা ও চিকুনগুনিয়া যে মশার কামড়ে, তার সঙ্গেই সম্পর্ক ডেঙ্গুর মশারও। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই মশা বেশি সংক্রমণ ছড়ায়। অর্গান ডোনেশন বা রক্ত সঞ্চালনের সময়ও আক্রান্ত হতে পারে কোনও ব্যক্তি।

কীভাবে বুঝবেন ডেঙ্গু হয়েছে! ডেঙ্গু হলে দুধরনের জ্বর হয়। প্রাথমিক ক্ষেত্রে কোনও ব্যক্তির হাত-পায়ের গিঁটে ব্যাথা করে। জ্বর আসে। শরীরে ফুসকুড়ি দেখা যায়। ঘনঘন মাথাব্যাথা, বমিবমি ভাব হতে থাকে। চিকিৎসা করালে এগুলো এক সপ্তাহের মধ্যে চলে যায়। কিন্তু হেমোরেজিক জ্বর হলে ডেঙ্গুতে প্রাণ সংশয় ঘটতে পারে। মাড়ি, নাক,মুখ থেকে রক্ত পড়তে থাকে। রক্তের প্লেটলেট কমে যায় দ্রুত। ডায়রিয়া হয়। শরীরের ভিতরে ত্বকে টান পড়ে। চামড়ায় লাল চাক বেরোতে পারে। পেটে তীব্র ব্যথা হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিন।


জমা জল ঘরে রাখবেন না। টব, ফ্রিজ বা রান্নাঘর নিয়ম করে পরিষ্কার রাখুন। বাড়িতে খোলা ড্রেন থাকলে ব্লিচিং ব্যবহার করুন। বাড়িতে মশকিউটো স্প্রে বা মশারি ব্যবহার করুন। সন্ধে থেকে জানলা বন্ধ করে রাখুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডায়েটে সবুজ শাকসবজি মাস্ট।

dengueMosquito bitesDengue MosquitoDengue Fever

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক