Durga with Mamata's face: দশভুজার শরীরে মমতার মুখ, দশ হাতে মা বিলোচ্ছেন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী

Updated : Sep 02, 2021 21:49
|
Editorji News Desk

আকাশে শরত শরত মেঘ ভাসবে, শিউলি ফুটবে, কাশে ছেয়ে যাবে বন, আর শিল্পীর হাতে একটু একটু করে প্রাণ পাবে, মা দুর্গা। পুজো আসতে বিশেষ বাকি নেই। শহরের নানা কোনায় প্রাণ পেতেও শুরু করেছেন মা। বাঙালি দুর্গাকে দেবীর চেয়ে ঘরের মেয়ে ভাবতেই ভালবাসে বরাবর। বলা যায় 'বাংলা নিজের মেয়েকেই চায়'। না, রাজনৈতিক স্লোগান বলছি ভাবছেন। শহরের এক পুজোয় এবার এটাই থিম বলতে পারেন। 

বাংলার মুখ্যমন্ত্রীর আদলে দেবী দুর্গার মূর্তি গড়া হচ্ছে বাগুইআটির  নজরুল পার্ক উন্নয়ন সমিতি-র পুজোয়। একুশের বিধানসভায় বিপুল ভোটে জেতার পরই তৃতীয় দফায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। তারপর থেকেই এরকম এক ভাবনা ঘুরপাক খাচ্ছিল পুজো উদ্যোক্তাদের মনে। 

মূর্তি গড়ার দায়িত্বে কুমোরটুলির প্রতিমাশিল্পী মিন্টু পাল। ফাইবারের  মূর্তির পরনে থাকবে মমতার মতোই সাদা শাড়ি,পায়ে হাওয়াই চপ্পল।

গত ১০ বছরে রাজ্যে তাঁর উন্নয়নের একাধিক প্রকল্প ঘিরেই সেজে উঠবে পুজো। দশভুজার দশটা হাত যেন এক একটা প্রকল্পের প্রতীক। থিমের নাম দেওয়া হয়েছে ‘তুমিই ভরসা’। লক্ষীর ভান্ডারের আদলেই গড়ে উঠবে মন্ডপ। এছাড়াও মন্ডপে ছড়িয়ে ছিটিয়ে থাকবে  পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা। উদ্যোক্তাদের ইচ্ছে প্রতিমার চক্ষুদান হোক মমতার হাতেই। 

MamataDurag Puja

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ