বিশ্বে জলের সমস্যার সম্মুখীন ৫জনের মধ্যে ১জন শিশু

Updated : Mar 22, 2021 17:11
|
Editorji News Desk

জলের আর এক নাম জীবন। কিন্তু, সেটাই যদি সঠিক সময় পাওয়া না যায় তাহলেই তৈরি হয় সমস্যা। আর বিশ্বে ৫জনের মধ্যে ১জন শিশুকে প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানিয়েছে ইউনিসেফ। তাদের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের প্রায় ১.৪২ বিলিয়ন মানুষের মধ্যে ৪৫০ বিলিয়ন শিশু। আর তাদের মধ্যে অনেকেই এমন জায়গায় থাকে যেখানে জলের সমস্যা রয়েছে।

ইউনিসেফের রিপোর্টে আরও বলা হয়েছে, জলের সমস্যার প্রভাব পড়ে তাদের জীবনযাত্রায়। কারণ জল আনার জন্য অনেক শিশুকে অনেকটা পথ অতিক্রম করতে হয়। যার ফলে তারা সঠিক সময় স্কুলেও যেতে পারে না। এমনকী, জলের অভাবে একাধিক শিশু অপুষ্টিতেও ভোগে।

দক্ষিণ এশিয়ায় যেখানে সবথেকে বেশি জলের সমস্যা দেখা যায় সেখানে ১৫৫ মিলিয়নের বেশি শিশুর বসবাস। আর এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে একটি উদ্যোগ নিয়েছে ইউনিসেফ। তাদের লক্ষ্য শিশুদের কাছে প্রয়োজনীয় জল পৌঁছে দেওয়া। ইউনিসেফের ২০১৭ সালের একটি রিপোর্টে বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে পরিস্থিতি এমন দাঁড়াবে যে তখন ৪জনের মধ্যে ১জন শিশুকে জলের সমস্যার মুখে পড়তে হবে।

childrenUNICEF

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ