খেতে খুব একটা সুস্বাদু না হলেও অনেক গুণ রয়েছে বিটের। এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। বিটের রস শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। পাশাপাশি সতেজ রাখে শরীর। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। রিডক্স বায়োলজি জার্নালে এই সংক্রান্ত একটি সমীক্ষা প্রকাশিত হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, বিটের রস পান করার ফলে মুখের মধ্যে একটি ব্যাক্টেরিয়া তৈরি হয়। যা মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে ও শিরা-উপশিরাকে সচল রাখতে সাহায্য করে। ফলে বিটের রস নিয়মিত পান করার ফলে সতেজ থাকেন বয়স্করাও।