বলিউডের পরিচালক ও প্রযোজক অনুরাগ কাশ্যপের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। মুম্বইয়ের একটি হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে। সম্প্রতি অসুস্থ বোধ করায় অনুরাগ শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। অ্যাঞ্জিওগ্রাফিতে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। এরপরেই তাঁকে আন্ধেরির একটি হাসপাতালে ভর্তি হয়ে দ্রুত অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়ে নিয়েছেন অনুরাগ। অস্ত্রোপচার ভালভাবেই শেষ হয়েছে। অনুরাগ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন। তাঁকে আপাতত এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর তিনি কাজ শুরু করতে পারবেন।