করোনা মোকাবিলায় মোদী সরকারের কড়া সমালোচনা নোবেলজয়ী অমর্ত্য সেনের

Updated : Jun 05, 2021 13:27
|
Editorji News Desk

করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর কটাক্ষ, কোভিড মোকাবিলায় কাজ না করে কৃতিত্ব নিতেই ব্যস্ত কেন্দ্রীয় সরকার। এই 'সিজোফ্রেনিয়া'র কারণেই দেশজুড়ে ভয়াবহ হয়ে উঠেছে করোনার দাপট। বাঙালি নোবেলজয়ীর দাবি, ‘বিশ্বকে বাঁচিয়ে দেবে ভারত, এমন একটা প্রচারের চেষ্টা হয়েছে। এর ফলে সমস্যা বেড়েছে, মানুষের জীবনের উপর যার প্রভাব পড়েছে।করোনা অতিমারী মোকাবিলায় মোদি সরকারকে ‘দ্বিধাগ্রস্ত’ বলেও উল্লেখ করেছেন অর্মত্য। তিনি বলেছেন, এই অতিমারীর মোকাবিলায় শক্তি অনুযায়ী কাজ করতে পারেনি ভারত, কারণ সরকার ছিল দ্বিধাগ্রস্ত।

Amartya SenmodiGovernment

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক