বিশ্বের সবথেকে লম্বা ভোজের আয়োজন করা হয়েছিল মেলবোর্নের ট্রেজারি গার্ডেনে। সেখানে যোগ দিয়েছিলেন প্রায় ১ হাজার ৬০০ জন। অতিথিদের বসার জন্য ৫০০ মিটার লম্বা টেবিলের আয়োজন করা হয়েছিল। ১৯৯৩ সালে প্রথমবার মেলবোর্ন ফুড অ্যান্ড ওয়াইন ফেস্টিভালের আয়োজন করা হয়েছিল। তারপর থেকে প্রতিবছর পালিত হয় এই অনুষ্ঠান। কিন্তু, এ বার করোনা পরিস্থিতির মধ্যেই সব বিধিনিষেধ মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।