দেশের সশস্ত্র বাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্র। এবার থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে(NDA) ভরতি করা যাবে মেয়েদেরও।
সুপ্রিম কোর্টে আজ এ কথা জানিয়েছে কেন্দ্র। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির মাধ্যমের বাহিনীতে মেয়েদের স্থায়ী কমিশন দেওয়া হলেও এই প্রক্রিয়া চালু করতে বেশ কিছুটা সময় লাগতে পারে।
মেয়েদের নিয়োগ সংক্রান্ত গাইডলাইন তৈরি করতে এবং গোটা বিষয়টি বাস্তবায়িত করতে সুপ্রিম কোর্টের কাছে সময় চাওয়া হয়েছে।
শীর্ষ আদালত কেন্দ্রকে গোটা প্রক্রিয়া চালু করার জন্য ১০ দিনের সময় দিয়েছে। কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে, সেই সংক্রান্ত তথ্য ২০ সেপ্টেম্বর আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।