করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে কী খাবেন ? জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Updated : Apr 19, 2021 16:51
|
Editorji News Desk

দেশে ভয়াবহ আকার নিচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিষয়ের উপর বেশি জোর দিচ্ছেন চিকিৎসকরা। তবে এগুলির পাশাপাশি খাবারের দিকেও নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঠিক খাবারই একমাত্র শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্য করবে।

আর এই ভাইরাসের হাত থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বেশি পরিমাণে ভিটামিন, মিনারেলস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস ও প্রোটিন জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার জন্য বেশি পরিমাণে ফল ও সবজি খেতে হবে। পাশাপাশি দিনে ৩ থেকে ৫ লিটার গরম জল খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন

শর্করা জাতীয় খাবার না খাওয়াই ভালো। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার শরীরের পক্ষে ক্ষতিকারক। দিনে ৬ চামচের বেশি মিষ্টি একেবারেই খাওয়া যাবে না। তাই মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করলে ফল খেতে পারেন। এতে শরীর ঠিক থাকবে।

অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার না খাওয়াই ভালো

অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার শরীরের পক্ষে মোটেই ভালো নয়। দিনে মাত্র ৩০ শতাংশ ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করা উচিত। তবে সেই ফ্যাট যেন আলুর চিপস থেকে না আসে। তার পরিবর্তে বাড়িতে তৈরি ঘি, বাদাম, শস্য দানা বা অ্যাভোকাডো খেতে পারেন।

প্রোটিন ও ফাইবার জাতীয় খাবার খান

প্রোটিন ও ফাইবার জাতীয় খাবার খেতে ভুলবেন না। প্রতিদিনের খাবারে ডাল ও বিনস অবশ্যই রাখবেন। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে। আর এগুলি রান্না করাও খুবই সহজ।

সোডিয়াম জাতীয় খাবারের দিকে নজর দিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অতিরিক্ত নুন শরীরে পক্ষে একেবারেই ভালো নয়। দিনে ৫ গ্রামের বেশি নুন খাবেন না। মনে রাখবেন, ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাদ্যে অনেক বেশি পরিমাণে নুন থাকে। তাই এগুলি এড়িয়ে চলাই ভালো।

তবে সঠিক ডায়েটের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমও এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। দিনে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমান। এগুলি মেনে চললে শরীরে কোনও ভাবেই বাসা বাঁধতে পারবে না এই ভাইরাস।

WHOCOVID-19

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ