Bengal Weather:মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি, বুধবার থেকে বাড়বে বৃষ্টির দাপট

Updated : Aug 03, 2021 12:13
|
Editorji News Desk

মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার রাতের বৃষ্টিতে আর্মহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, মহাত্মা গাঁধী রোডের বেশ কিছু জায়গায় জল জমেছে। ফলে তৈরি হয়েছে যানজট। তার মধ্যে মঙ্গলবার সকাল থেকেই গঙ্গায় জোয়ার শুরু হয়েছে। জল না নামা পর্যন্ত লকগেট খোলা যাচ্ছে না। ফলে জল নামতে দেরি হচ্ছে।

চলতি সপ্তাহ জুড়ে গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর। মঙ্গলবার তারা জানিয়েছে, সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায়। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই তুলনায় বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

Water loggingRainWeather

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর