West Bengal Weather: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কমবে না তাপমাত্রা

Updated : Sep 13, 2021 16:40
|
Editorji News Desk

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার সেরকম বৃষ্টি না হলেও ভোর রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি চলছে। সমুদ্র রয়েছে উত্তাল। 

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বুধবার সকালের আগে কোনও জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে

আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনও কোনও জায়গায়। 

bengal weatherweather forecastRainDepression

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর