Voter Card: নভেম্বরেই সারা দেশজুড়ে শুরু হচ্ছে ভোটার কার্ড সংশোধনের কাজ

Updated : Aug 03, 2021 21:29
|
Editorji News Desk

অতিমারী আবহেই গোটা দেশ জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছ, আগামী ১ নভেম্বর থেকে গোটা দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে।

 প্রথমে ১ নভেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপর এক মাস ধরে চলবে ভোটার তালিকায় নাম তোলা, নাম সংশোধন করা এবং নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। এগুলির জন্য আলাদা ভাবে  আবেদন করতে হবে। প্রতি শনিবার ও রবিবার এলাকায় এলাকায় বিশেষ ক্যাম্প করে এই আবেদন গ্রহণ করা হবে। ২০ ডিসেম্বর পর্যন্ত সেই সমস্ত আবেদনের শুনানি হবে। আগামী বছর ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।


কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি যাদের ১৮ বছর পূর্ণ হবে, তাদের নামই ভোটার তালিকার তোলা যাবে। শুধু মাত্র কেন্দ্রশাশিত অঞ্চল জম্মু ও কাশ্মীর বাদে দেশের সকল রাজ্যেই এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। 

Election CommissionVoter ID Card

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক