TMC agitation:খোয়াইয়ে ফের 'আক্রান্ত' তৃণমূল(TMC)। সেখানে তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
কোর্টে না গিয়ে তিনি ফিরে আসেন খোয়াই থানায়। সংবাদমাধ্যমের সামনে কেঁদে খেলেন তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, কোর্টে যাওয়ার পথে তাঁর গাড়িতে ইট মারেন বিজেপি কর্মীরা।
গাড়ি ভাঙচুর করা হয়। খোয়াই থানায় ঠায় বসে থাকা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন তিনি। ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলা এবং তাঁদের গ্রেফতারির প্রতিবাদে সোমবার সংসদে বিক্ষোভে নামতে চলেছে তৃণমূল।
সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সংসদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন তৃণমূল সাংসদরা। একই সঙ্গে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে এ রাজ্যের শাসকদল।