বেশিদিন মহাকাশযানে থাকার ফলে সংকুচিত হয় হৃদযন্ত্র

Updated : Mar 31, 2021 08:40
|
Editorji News Desk

দীর্ঘ সময় মহাকাশযানে কাটালে আকারে ছোট হয়ে যায় মানুষের হার্ট। সম্প্রতি সার্কুলেশন নামে একটি জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়েছে। স্কট কেলি নামে এক মহাকাশ বিজ্ঞানীর উপর এই গবেষণা করা হয়েছিল। ২০১৫ থেকে ২০১৬ অর্থাৎ প্রায় এক বছর আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছিলেন তিনি। সেখান থেকে পৃথিবীতে ফেরার পর তাঁর হৃদযন্ত্র খতিয়ে দেখেন গবেষকরা। দেখা যায়, হৃযন্ত্রের সবথেকে বড় প্রকোষ্ঠের বেশিরভাগ অংশই সংকুচিত হয়ে গিয়েছে। আসলে সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কম থাকার ফলে হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করতে পারে না। তার ফলে এই সমস্যা দেখা যায়।

তবে শুধুমাত্র হৃদযন্ত্রের উপরই নয়, বেশিদিন মহাকাশযানে থাকার পর তার প্রভাব পড়ে শরীরের বিভিন্ন অংশে। দেহের হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, মাথা ব্যথা ও চোখ চুলকানোর মতো সমস্যাও দেখা যায়।

heartSpace

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ