তাঁকে যদি নয়ের দশকের বিস্ময় বালিকা বলা হয়, খুব একটা অত্যুক্তি হবে না। বলছি গায়িকা সুনিধি চৌহানের কথা। টেলিভিশনে তখনো রিয়ালিটি শোয়ের ছড়াছড়ি ছিল না। দূরদর্শনের তেমনই এক গানের অনুষ্ঠান থেকে দেশবাসীর নজরে আসতে শুরু করলেন সুনিধি। নিখুঁত সুর, দরাজ গলা, এক্সপ্রেশন, সব দেখে শুনে প্রশংসা না করে পারেননি কিংবদন্তি লতা মঙ্গেশকরও। সেই সুনিধি চৌহানের আজ ৩৮-এর বছরের জন্মদিন।
সুরের সাধনায় সুনিধির হাতেখড়ি সেই ৪ বছর বয়সে। ১৬ বছরে রামগোপাল বর্মার মস্ত ছবি দিয়েই বলিউডে প্রবেশ। তারপর একের পর এক হিট। হিন্দি ছাড়া মারাঠি, কন্নড়, বাংলা, তামিল, তেলগু, পাঞ্জাবি ভাষাতেও একাধিক গান গেয়েছেন সুনিধি। সব মিলিয়ে তাঁর রেকর্ড করা গানের সংখ্যা পেড়িয়েছে ৩০০০।