আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের নামোজ্জ্বল করা গন্যিমান্যিদের তালিকায় সুন্দর পিচাই একেবারে সামনের সারিতে। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর শেয়ার করলেন আজকের দিনের বিশেষ গুগল ডুডল।
দেশের নানা প্রদেশের সংস্কৃতির সমার্থক নানা অঞ্চলের নাচের ছবি দেওয়া গুগল ডুডল শেয়ার করে গুগল কর্তা যেন দিতে চাইলেন 'বিবিধের মাঝে মহামিলনের বার্তা'। অভিনব এই গুগল ডুডলের স্রষ্টা শায়ন মুখোপাধ্যায়কেও তাঁর কাজের জন্য ধন্যবাদ জানালেন পিচাই।