শর্করা জাতীয় খাবার অতিরিক্ত খাওয়ার ফলে শরীরে মেদ জমে, এছাড়াও ডায়াবেটিস ও দাঁতের ক্ষতি হয়। এসব কথা প্রায় সবাই জানেন। কিন্তু, সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, কম বয়সে অতিরিক্ত পরিমাণে শর্করা জাতীয় পানীয় খাওয়ার ফলে ভবিষ্যতে স্মৃতিভ্রংশ হওয়ার সম্ভাবনা তৈরি হয় । 'ট্রান্সলেশনাল সাইকিয়াট্রি' নামে একটি জার্নালে এই সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, শর্করা জাতীয় পানীয় খাওয়ার ফলে আপনার পেটে একাধিক ব্যাক্টেরিয়া বাড়তে শুরু করে যা ভবিষ্যতে আপনার মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে। মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতা কমিয়ে দেয়। যার ফলে একটু বয়স বাড়লেই শিশু স্মৃতিহীনতায় ভুগতে থাকে।