Sweets of Bengal: GI তকমা পেতে চলেছে বাংলার বিখ্যাত মিষ্টি সরভাজা, সরপুরিয়া

Updated : Sep 15, 2021 09:04
|
Editorji News Desk

নদিয়ার কৃষ্ণনগরের সরভাজা আর সরপুরিয়া। আহা! শুনেই জিভে জল! 

বাংলার এই দুই মিষ্টি এবার পেতে চলেছে "জি আই" অর্থাৎ জিওগ্রাফিকাল ইনডেক্স তকমা। প্রায় বছর চারেক আগে কৃষ্ণনগর মিষ্টান্ন ব্যবসায়ী সংগঠনের তরফে সরভাজা, সরপুরিয়ার ‘‌জি আই’‌–এর জন্য আবেদন করা হয়। কিন্তু জানা গেছে, এই সংগঠনের সোসাইটি রেজিস্ট্রেশন না থাকার কারণে ২০১৯ সালে এই আবেদন খারিজ হয়ে যায়। ধাপে ধাপে সব পরীক্ষাতেই পাশ করার পর অবশেষে মিলতে চলেছে এই সম্মান।  

আরও পড়ুন, এক মঞ্চে মোদী-মমতা-বিমান-অধীর-আব্বাস! ভোটযুদ্ধে মিষ্টি-মেজাজ

রসগোল্লার GI তকমা পাওয়া নিয়ে বেশ টক্কর চলেছিল প্রতিবেশী রাজ্য ওড়িশার সঙ্গে। শেষ পর্যন্ত অবশ্য জিআই রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের পক্ষেই রায় দেয়। এর পরে বর্ধমানের সীতাভোগ, মিহিদানা বা জয়নগরের মোয়ার ক্ষেত্রে GI তকমা মিলেছে। এ বার কৃষ্ণনগরের সরভাজা-সরপুরিয়ার পালা। 

bengali culturebengali foods

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ