World Poetry Day 2023:আজ বিশ্ব কবিতা দিবস পালিত হয় কেন, জানেন?

Updated : Mar 21, 2023 09:03
|
Editorji News Desk

"কেবল কয়েক ছত্র কবিতার জন্যে

এই বৃক্ষ, জরাজীর্ণ দেয়াল এবং

বৃদ্ধের সম্মুখে নতজানু আমি থাকব কতোকাল?

বলো, কতোকাল?

কবি শামসুর রহমানের একটি কবিতার শেষ পংতিটি ছিল এরকম। সত্যিই তো, কবিতার জন্য মানুষ কতকিছুর কাছেই তো নতজানু থেকেছে কতোকাল। আজ ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে ‘বিশ্ব কবিতা দিবস’ হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাপী আঞ্চলিক কবিতা পাঠ, রচনা, প্রকাশনাকে উৎসাহিত করাই দিনটি পালনের লক্ষ্য। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল- ‘এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতি দেবে।’ বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। অনেক দেশে এখনো অক্টোবরের কোনো দিনে জাতীয় বা আন্তর্জাতিক কবিতা দিবস পালন করা হয়।

 

World Poetry Daypoem

Recommended For You

editorji | লাইফস্টাইল

ঘটা করে আলাদা দিন, অথচ ছক ভাঙলেই প্রশ্নের মুখে মায়েরা! মাতৃদিবসের কড়া সত্যি এটাই

editorji | লাইফস্টাইল

Digha Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেই চৈতন্য দেবকে খুন করা হয়েছিল? জেনে নিন রোমহর্ষক কাহিনী

editorji | লাইফস্টাইল

Jagannath: জগন্নাথই কৃষ্ণ, আবার তিনি আদিবাসীদেরও দেবতা! রইল নানা অজানা তথ্য

editorji | লাইফস্টাইল

Darjeeling Day tour: এক দুপুরে দার্জিলিং...বৈশাখের দাপটে পাহাড়ের রানি যেন একটুকরো স্বর্গ

editorji | লাইফস্টাইল

Offbeat Tabakoshi: মিরিকের কাছেই চা বাগানে ঘেরা তাবাকোশি যেন এক টুকরো স্বর্গ