সেরাম কর্তা পুনাওয়ালার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ মুম্বই হাই কোর্টের

Updated : Jun 02, 2021 08:45
|
Editorji News Desk

ভ্যাকসিন সরবরাহে ঘাটতি দেখা দিতেই একের পর এক উড়ো চিঠি, হুমকি-ধমকির মুখে পড়তে হচ্ছে সেরাম কর্তা আদার পুনাওয়ালাকে। সেই কারণে মহারাষ্ট্রে ফিরলেই তাঁর নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট । ক্রমাগত হুমকি আসায় আদার পুনাওয়ালার জেড প্লাস নিরাপত্তার আর্জি জানান আইনজীবী দত্তা মানে।বিচারপতি এসএস শিন্ডে ও বিচারপতি অভয় আহুজার বেঞ্চের তরফে মঙ্গলবার বলা হয়, “করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিন তৈরি করে ভারতের করোনা যুদ্ধেই সাহায্য করছেন সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদার পুনাওয়ালা। রাজ্য সরকারের শীর্ষ অধিকর্তাদের উচিত ওনার নিরাপত্তার দিকটিতে দৃষ্টিপাত করা।”

বর্তমানে লন্ডনে থাকলেও মহারাষ্ট্র সরকারের কোনও শীর্ষ আধিকারিককে দ্রুত আদার পুনাওয়ালার সঙ্গে যোগাযোগ করতে এবং তাঁর নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে

securityPoonawalla

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক