Mukesh Ambani: মুকেশ আম্বানির বাড়িতে হামলার ছক? বাড়ানো হল অ্যান্টিলার নিরাপত্তা

Updated : Nov 09, 2021 10:17
|
Editorji News Desk

ফের রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাসভবনে হামলার পরিকল্পনা? দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাতে বড় ব্যাগ নিয়ে শিল্পপতি আম্বানির বাড়ির খোঁজ করছিল। মুম্বই (Mumbai) পুলিশকে ফোন করে একথা জানান এক ট্যাক্সি চালক। খবর পাওয়ার পরই  তড়িঘড়ি শিল্পপতির বাড়ি অ্যান্টিলার নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাঁদের কাছে একটি ফোন আসে। ফোনে ট্যাক্সি চালক জানান, এদিন দুপুরে তাঁর কাছে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুকেশ আম্বানির বাসভবনের খোঁজ করে। তাঁদের হাতে একটা বড় ব্যাগ ছিল। আচরণও সন্দেহজনক ছিল। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে খবর দেন ওই ট্যাক্সি চালক। এর পরই ‘অ্যান্টিলা’য় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। বাড়ির চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

MukeshANTILIAMukesh Ambani

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক