তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে পুজোর পরে স্কুল খুলবে, নবান্নের সাংবাদিকবৈঠকে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ছুটির পরেই খুলবে স্কুল।’
করোনা পরিস্থিতিতে ২০২০-র ১৪ই মার্চ বন্ধ হয়েছিল স্কুলে সশরীরে পঠনপাঠন। প্রায় দেড় বছর ধরে চলছে অনলাইন ক্লাস।
করোনা (Corona) আবহে স্কুল খোলার প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Nobel Laureate Amartya Sen) মন্তব্য, স্কুল বন্ধ থাকলে যেমন পড়ুয়াদের ক্ষতি, তেমনি স্কুল খোলার ফলে অসুখ-বিসুখ বাড়লে তাও চিন্তার। অধ্যাপক সেন জানিয়েছেন, তিনি যদি ডাক্তার হতেন তবে আরও বিস্তারিত এ নিয়ে বলতে পারতেন। তবে এবিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আরও বেশি করে পরামর্শ নেওয়া উচিত বলে তিনি মনে করেন বলে জানিয়েছেন।