সোশাল মিডিয়ায় ফের নয়া পোস্ট বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। ফের নয়া জল্পনা। ফেসবুকে বিজেপি সাংসদ লিখেছেন, জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল।
এই দেখে দুধ জলকে বলল, ‘তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে। তাই দুধকে যখন ফোটানো হয়, তখন জল বলে, এবার আমার বন্ধুত্ব পালন করার পালা, তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করব!
তাই জল আগেই শেষ হয়ে যায়! যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে, তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে, কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায়! কিন্তু ......এক ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে!