বাইশ গজের লড়াইয়েও যেমন অপ্রতিরোধ্য, ব্যতিক্রমী। ব্যক্তিগত জীবনেও ততটাই লড়াকু মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর। জন্মদিনে করোনা রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে সেই ব্যতিক্রমী নজিরই রাখলেন লিটল মাস্টার।৷সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। সেখানে তিনি বলেছেন, 'জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ৷এরপরেই সচিন বলেছেন, 'আমি অনুমতি পেলেই প্লাজমা দেব৷ এই নিয়ে চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে৷ আপনারাও যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন চিকিৎসকদের অনুমতি নিয়ে দয়া করে প্লাজমা দিন৷ চিকিৎসকেরা বলেছেন, সঠিক সময় প্লাজমা দেওয়া গেলে করোনা আক্রান্তরা দ্রুত সেরে উঠতে পারেন৷'