Rajnath Sing: প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করবে ভারত, পাকিস্তানের নাম না করে হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের

Updated : Aug 29, 2021 17:31
|
Editorji News Desk

সন্ত্রাসবাদকে কোনও ভাবেই প্রশ্রয় নয়। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করবে ভারত। রবিবার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ(Rajnath Sing)। সরাসরি নাম না করলেও তিনি পাকিস্তানকেই এই হুঁশিয়ারি দিয়েছেন বলে কূটনৈতিক মহলের একাংশের ধারণা। বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতির প্রেক্ষিতে যে মন্তব্য যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’।

রাজনাথের(Rajnath Sing) কথায়, “দু’বার যুদ্ধ‌ে হেরেছে। তার পরেও এক প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বার বার নিশানা করছে ওই প্রতিবেশী দেশ। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে।”রাজনাথ(Rajnath Sing) জানান, সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে কো‌নও ভাবেই আপস করা হবে না।

terroristsRajnath Singh

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক