দেশে করোনার দাপট ক্রমশ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর শীর্ষকর্তাদের অনুরোধ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ( Rajnath Singh)। কোভিড-১৯ (Covid-19) মোকাবিলায় রাজ্য প্রশাসনকে সাহায্য করার পাশাপাশি চিকিৎসা পরিকাঠামোজনিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সাধারণের জন্য খুলে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল এমএম নরবণের সঙ্গে কথা বলেছেন রাজনাথ। এ ছাড়া প্রতিরক্ষা সচিব এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র প্রধানের সঙ্গেও কথা বলেন তিনি।