রথ মানেই পুরীর জগন্নাথধাম। ভক্ত সমাগমে মাতোয়ারা হয় চৈতন্যপীঠ। করোনা আবহে সবই এলোমোলো। গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা। করোনা আবহে জারি থাকছে বেশ কিছু বিধিনিষেধ। ১২ জুলাই রথযাত্রায় অংশ নেবেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ৮ জুলাই থেকে পুরীর চারটি জায়গায় চলছে RT-PCR টেস্ট। রথযাত্রা উপলক্ষে থাকছে নিরাপত্তার কড়াকড়ি।