Ramnath Kovind: ভ্যাকসিনই সবথেকে বড় সুরক্ষা কবচ, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Updated : Aug 14, 2021 20:45
|
Editorji News Desk

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের(independence day) প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে করোনার দ্বিতীয় তরঙ্গের কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ(Ramnath KIovind)। শনিবার ভাষণ দিতে গিয়ে করোনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এত মৃত্যু তাঁকে যন্ত্রণা দিয়েছে। ।’ একই সঙ্গে তিনি জানান, করোনা অতিমারির কারণে গতবারের মতো এ বার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কোনও আড়ম্বর হবে না।

করোনা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন রাষ্ট্রপতিRamnath KIovind)। দেশবাসীকে কোভিড বিধি মেনে চলার কথা বলেন তিনি। মনে করিয়ে দেন, এখনও করোনা চলে যায়নি। ‘রাষ্ট্রপতি আরও বলেন, ভ্যাকসিনই করোনার বিরুদ্ধে সবথেকে বড় সুরক্ষা কবচ। অতিমারির অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে সতর্কতা অবলম্বন করা কতটা জরুরি।’ তবে করোনার ভয় পুরোপুরি না কাটলেও আমরা যে দ্বিতীয় তরঙ্গের বিরুদ্ধে জয়ী হয়েছি, সে কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি কোবিন্দ, আর তার জন্য করোনার প্রথম সারির যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন।

Ramnath KovindIndependence Day

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক