Jharkhand Judge Death: সিসিটিভি ফুটেজ বলছে পরিকল্পিত হত্যা, বিচারকের মৃত্যুর ঘটনায় নয়া মোড়

Updated : Jul 29, 2021 14:11
|
Editorji News Desk

সিসিটিভি ফুটেজ পেতেই ঝাড়খণ্ডের বিচারকের মৃত্যুর ঘটনা মোড় নিল ১৮০ ডিগ্রি। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল। কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসতেই অনুমান করা হচ্ছে, দুর্ঘটনা নয়, বিচারককে হত্যা করা হয়েছে।  

বুধবার ভোর পাঁচটা নাগাদ ধানবাদের একটি ফাঁকা রাস্তায় প্রাতঃভ্রমণের সময় একটি গাড়ি ধাক্কা মারে অ্যা়ডিশনাল ডিস্ট্রিক্ট জজ উত্তম আনন্দকে। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের প্রাথমিকভাবে অনুমান, ইচ্ছাকৃতভাবে বিচারককে ধাক্কা মারা হয়েছে। তারপর গাড়ি সমেত চালক পালিয়ে যান। পুলিশের দাবি, কয়েকজন সঙ্গী-সহ ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

ধানবাদের একাধিক মাফিয়া সংক্রান্ত মামলার বিচার করছিলেন বিচারক উত্তম আনন্দ। সিসিটিভি ফুটেজের প্রসঙ্গটি সুপ্রিম কোর্টেও জানানো হলে প্রধান বিচারপতি এনভি রামান্না জানান, বিষয়টি নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে।

CCTV footageaccident

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক