জম্মু কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার তদন্ত ভার দেওয়া হল এনআইএ কে। মঙ্গলবার এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মামলার তদন্ত ভার তুলে দেওয়া হল গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা এনআইএ-কে।
জম্মু কাশ্মীর পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী হামলা চালানো হয় চিনে তৈরি ড্রোন দিয়ে। পাকিস্তানকে ড্রোন সরবরাহ করেছে চিন। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনকে ড্রোন দিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ২০২০ সালে কাবুলেও একই ধাঁচে হামলা চালায় তালিবান জঙ্গিরা। সেই ড্রোন থেকে ছোড়া হয়েছিল গ্রেনেড। সেনা বাহিনীর তরফেও করা হচ্ছে গোটা ঘটনার তদন্ত।