এই তো কয়েকদিন আগে পর্যন্ত দেশের বেশিরভাগ মানুষ তাঁর নামটুকু জানতেন না,এখন তিনি রাতারাতি ইউথ আইকন, কারো রোল মডেল, কারো আবার হার্টথ্রব। আর কেউ নন, বলছি অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী নীরজ চোপড়ার কথা। সমাজের নানা ক্ষেত্রের নামি দামী ব্যক্তিত্বদের পাশাপাশি বলিউড তারকারাও নীরজকে অভিনন্দন জানাচ্ছেন। এই অ্যাথলিটের বায়োপিক নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। নীরজ নিজে চান, তাঁর বায়োপিক হলে নায়কের ভূমিকায় অভিনয় করুন রণদীপ হুডা বা অক্ষয় কুমার।
২০১৮ সালে এশিয়ান গেমসের পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলেছিলেন, ‘আমার বায়োপিকর যদি কোনওদিন তৈরি হয়, তাহলে দারুণ ব্যাপার হবে। আমার পছন্দ হরিয়ানার রণদীপ হুডা আর বলিউডের অক্ষয় কুমার।’