Navjot Singh Sidhu : ৮,৬৭,৫৪০ টাকার বিদ্যুৎ বিল বকেয়া! বিপাকে সিধু

Updated : Jul 03, 2021 14:17
|
Editorji News Desk

প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু শুক্রবার রাজ্যের বিদ্যুৎ সমস্যা মেটাতে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে। শনিবারই সিধুর বিরুদ্ধে ৮ লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল না মেটানোর অভিযোগ উঠল।

পাঞ্জাবের রাজ্য বিদ্যুৎ সংস্থা PSPCL-এর ওয়েবসাইট অনুযায়ী, গত ৮ মাস বিদ্যুৎ বিল মেটাননি সিধু। তাঁর বকেয়া বিলের ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

সিধুর অমৃতসরের বাড়ির মোট বকেয়া বিলের পরিমাণ ৮ লক্ষ ৬৭ হাজার ৫৪০ টাকা। ২ জুলাই ছিল পেমেন্ট করা র শেষ দিন। এই বিষয়ে সিধু বা রাজ্য বিদ্যুৎ সংস্থার আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি। সিধু বকেয়া বিল নিয়ে কোনও নোটিশ দেওয়া হয়েছি কিনা,তা-ও জানা যায়নি।

পাঞ্জাব কংগ্রেসে গোষ্ঠীবিরোধ চরমে। একদিকে মুখ্যমন্ত্রী অমরিন্দর,অন্যদিকে সিধু। নির্বাচনের আগে সিধু আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা রয়েছে

Navjot Singh Sidhupower billAmrindar SinghPunjab

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক