Narendra Modi's Birthday: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, মেগা কর্মসূচি বিজেপির

Updated : Sep 17, 2021 07:54
|
Editorji News Desk


শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ বছরের জন্মদিন। এই উপলক্ষে দেশ জুড়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি।

বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, ১৪ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে রেশনের সামগ্রী সহ ব্যাগ। তার উপরে থাকবে নরেন্দ্র মোদীর ছবি। লেখা থাকবে 'থ্যাংক ইউ মোদী'। কারণ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে তিনি গরিব মানুষকে প্রতি মাসে বিনামূল্যে দানাশস্য দেন। এভাবে প্রায় ৫৬ কোটি মানুষের কাছে পৌঁছবে প্রধানমন্ত্রী ও বিজেপির বার্তা।

আরও পড়ুন, টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালীর তালিকায় মোদী-মমতা

মহাগুরুত্বপূর্ণ নির্বাচনের আগে কেবল উত্তরপ্রদেশেই ২৭ হাজার বুথে এই রেশন ব্যাগ বিলি করা হবে। ২০ দিন ধরে চলবে এই কর্মসূচি। যার নাম দেয়া হয়েছে 'সেবা ও সমর্পণ কর্মসূচি'। মোদীর ৭১তম জন্মদিবসে ৭১টি নদী পরিস্কার করবেন বিজেপি কর্মীরা। বিশেষ নজর থাকবে উত্তর প্রদেশের উপর।

এছাড়া যুব বিজেপি-র কর্মীরা রক্তদান করবেন। নারী বিজেপি কর্মীরা বিভিন্ন মহল্লা ও হাসপাতালে গরিবদের ফল ও খাবার দেবেন। বিভিন্ন বুথে মানুষদের জড়ো করে পাঁচ কোটি 'থ্যাংক ইউ মোদী' পোস্টকার্ড পঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে।

প্রতিটি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মোদীর ছবি দিয়ে পোস্টার, ব্যানার লাগানো হবে। পুরো কর্মসূচি পালনের দায়িত্বে থাকবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।

Narendra ModiModi 71st BirthdayPrime MinisterPM

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক