Narendra Modi: সামুদ্রিক বাণিজ্যের বাধা তুলে দেওয়া উচিত, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সওয়াল মোদীর

Updated : Aug 09, 2021 20:34
|
Editorji News Desk

ভারতের সভাপতিত্বে শুরু হল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক।  আলোচনার মূল বিষয়বস্তু ছিল সমুদ্রের সুরক্ষা ও পারস্পরিক সহযোগিতা।

একইসঙ্গে বৈঠকে উঠল আফগানিস্তান প্রসঙ্গও।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “মহাসাগর আমাদের যৌথ ঐতিহ্য। আজ সমুদ্রের সুরক্ষায় জলদস্যুদের থেকে শুরু করে সন্ত্রাসবাদ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ভবিষ্যতের জন্য মহাসাগরগুলি অত্যন্ত জরুরি। আমাদের উচিত সামুদ্রিক বাণিজ্যের বাধা তুলে দেওয়া। অতীত কাল থেকেই মুক্ত বাণিজ্যে বিশ্বাসী ভারত। সামুদ্রিক মুক্ত বাণিজ্যে বাধা বিশ্ব অর্থনীতির জন্য চ্যালেঞ্জ।”এক মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ভারত। ২০২১-২২ সালে প্রথমবারের জন্য এই দায়িত্ব নিল ভারত।

ফ্রান্সের হাত থেকে ১ আগস্ট ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তার পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভারতের কার্যকাল শুরু হয়েছে ২ আগস্ট থেকে।বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন-সহ একাধিক রাষ্ট্রনেতা

UNSCNarednra Modi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক