কোভিডবিধি মেনে চলে সাধারণের কাছে উদাহরণ সৃষ্টি করুন, মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের কাছে এমনটাই অনুরোধই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মন্ত্রীসভার বৈঠকে সাধারণ মানুষকে টিকাকরণের জন্য যাতে এগিয়ে আসে সে বিষয়েও চিন্তাভাবনা করতে বলা হয়েছে মন্ত্রীদের।
পাঁচ ঘণ্টা ধরে চলা বৈঠকে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল করোনা প্যানডেমিক নিয়ে একটি প্রেজেন্টেশন সকলের সামনে রাখেন। প্রধানমন্ত্রীও মন্ত্রীদের নির্দেশ দেন, তাদের সংশ্লিষ্ট মন্ত্রক যেন “মিশন মোডে” টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যায়। করোনা সংক্রমণ থেকে এখনও যে মুক্তি মেলেনি, তা ফের একবার সকলকে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।