সিআরপিএফের বাস লক্ষ্য করে গ্রেনেড, ফের অশান্ত পুলওয়ামা

Updated : Jun 06, 2021 21:23
|
Editorji News Desk

আবারও অশান্ত জম্মু-কাশ্মীর। পুলওয়ামায় ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল। রবিবার বিকেলে পুলওয়ামার ত্রাল অঞ্চলে বাস স্ট্যান্ডে সিআরপিএফ-এর বাস লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এই হামলায় অন্তত সাতজন সাধারণ মানুষ জখম হন বলে জানা গিয়েছে। ত্রালের প্রধান বাস স্ট্যান্ডে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের ছোড়া গ্রেনেড বাতাসেই ফেটে যায়। সিআরপিএফ-এর যে জওয়ানরা সেখানে ছিলেন, তাঁরা সবাই নিরাপদে আছেন। ওই অঞ্চল ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।  

PulwamaCRPFJammu and Kashmir

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক