Maa Fly Over: ভুল হয়েছে! যোগীর বিজ্ঞাপনে মা উড়াল পুলের ছবি ছাপার জন্য দুঃখপ্রকাশ সংবাদপত্রের

Updated : Sep 12, 2021 15:37
|
Editorji News Desk

যোগী আদিত্যনাথের(YOGI ADITYANATH) বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের(MAA FLY OVER) ছবি ঘিরে তীব্র টানাপড়েনের মধ্যেই এ বার এই ঘটনার জন্য ভুল স্বীকার করল সংশ্লিষ্ট সংবাদপত্র। তারা জানিয়েছে, তাদের মার্কেটিং বিভাগের ভুলেই এই বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে টুইট করেছে তারা।
সংশ্লিষ্ট সংবাদপত্র টুইট করে বলেছে, ‘উত্তরপ্রদেশ নিয়ে বিজ্ঞাপনের কভারে সংবাদপত্রের মার্কেটিং বিভাগ একটি ভুল ছবি ব্যবহার করেছে। এই ঘটনার জন্য সংবাদপত্র গভীর ভাবে দুঃখ প্রকাশ করছে। সংবাদপত্রের সব ডিজিটাল মাধ্যম থেকে ওই ছবি সরিয়ে দেওয়া হয়েছে।’

AdvertisementYogi Adityanath

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক