হিমাচলের( Himachal Pradesh) কিন্নর জেলায় ভূমিধসের(landslide) জেরে ফের ভয়াবহ দুর্ঘটনা। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। আটকে আছে বহু গাড়ি। জানা গেছে, এদিন কিন্নরের রেকং পিও শিমলা হাইওয়েতে বেলা পৌনে একটা নাগাদ হঠাৎ ধস(landslide) নামে।
ধ্বংসস্তূপে পড়ে যায় একটি ট্রাক,একটি সরকারি বাস এবং বেশকিছু গাড়ি। ইন্দো টিবেটান বর্ডার পুলিস খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে।গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের( Himachal Pradesh) একাধিক পাহাড়ি এলাকায় ধস নামছে।
টানা বৃষ্টির জেরেই এই বিপর্যয় বলে জানিয়েছেন বাসিন্দারা।