করোনামুক্ত মনমোহন সিং, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি

Updated : Apr 29, 2021 19:30
|
Editorji News Desk

করোনামুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃস্পতিবার সকালেই দিল্লির এইমস থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তবে করোনায় আক্রান্ত হওয়ার আগে ৪ মার্চ ও ৩ এপ্রিল কোভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও ১৯ এপ্রিল করোনায় আক্রান্ত হন। যদিও জ্বর এবং সামান্য কিছু উপসর্গ ছাড়া আর কোনও শারীরিক কষ্ট তাঁর ছিল না। তবে বয়সের কথা চিন্তা করেই তাঁকে এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল। আর ১০ দিনের লড়াই শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউইয়ে বিপর্যস্ত গোটা দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন ৷ মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৬৯ হাজার ৫০৭ জন।

Manmohan Singh

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক